বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পেয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম। বিপুল ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
রবিবার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে পূর্বাচল স্পোর্টিং ক্লাব থেকে জিতেছেন সাকিফ আহমেদ সালাম।
তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক। সাকিফ আহমেদ সালাম দেশের পোশাকশিল্পের একজন সফল উদ্যোক্তা। চট্টগ্রামের এই শিল্পপতি ব্যবসার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, খেলাধুলার সার্বিক উন্নয়ন, সমাজ সংস্কারসহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।



