বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম বার ইউনিটের যুগ্ম আহ্বায়ক হয়েছেন এডভোকেট মো. মহসিন চৌধুরী।
সম্প্রতি বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সভাপতি এড. এসএম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মমিনুল ইসলাম মমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এডভোকেট মো. মহসিন চৌধুরী চট্টগ্রাম পেশাজীবী পরিষদ উত্তর জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় পেশাজীবী পরিষদের মানবাধিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।









