লোহাগাড়ায় আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পদুয়া সিকদারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চকরিয়ার সৈয়দ আহমদের পুত্র। জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলে করে এক আত্মীয়ের নামাজে জানাজায় যাচ্ছিল তিনভাই। পথিমধ্যে একভাই বাইক থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।
চট্টগ্রামে জানাজায় যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে শ্রমিক নিহত
সারাদিন ডেস্ক



