spot_img
27 C
Chittagong

চট্টগ্রামে কাবিনের আগেই থেমে গেল বরের জীবন

নিজস্ব প্রতিবেদক

সাতদিন পর আগামী শুক্রবার কাবিনের দিনক্ষণ ঠিক হয়েছিল। দুই পরিবারে শুরু হয়েছে বিয়ের নানা প্রস্তুতি। কে জানতে এই আনন্দ রূপ নেবে বিষাদে। ভাগ্যের নির্মম পরিহাস এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় থামলো সব আনন্দ আয়োজন।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাসচাপায় নিহত হয়েছেন ‘হবু বর’ মো. আলী আব্বাস (২৮)।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় কর্ণফুলীর দৌলতপুর ফাজিলখাঁর হাট এলাকায় পিএসবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের মো. মুছার ছেলে।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে তার বিয়ে চূড়ান্ত হয়। আগামী শুক্রবার কনের বাড়িতে কাবিন সম্পন্ন হওয়ার কথা ছিল।

নিহতের বড় ভাই মো. সুমন জানান, বৃহস্পতিবার আলী আব্বাস তার হবুশ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যান। শুক্রবার সকালে মোটরসাইকেলে করে আনোয়ারার দিকে ফেরার পথে কর্ণফুলীর ফাজিলখাঁর হাট এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক চয়ন কুমার দাশ। তিনি বলেন, ভোরে মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম নগর থেকে ফেরার সময় ফাজিলখারহাট পৌঁছালে তিনি উল্টাপথে গাড়ি তুলে দেন। এ সময় কক্সবাজারগামী একটি বাস তাকে ধাক্কা দিলে সড়কের ডিভাইডারে ছিটকে গিয়ে তিনি মাথায় আঘাত পান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ...

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...
spot_img
spot_img

জাতীয়

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

পোশাকশিল্প