spot_img
28.6 C
Chittagong

চট্টগ্রামে সাবেক এমপির বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী মুজিবুর রহমানের নগরীর চন্দনপুরা এলাকার বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা
দৈনিক সারাদিন

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী মুজিবুর রহমানের নগরীর চন্দনপুরা এলাকার বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসে চড়ে আসা একদল মুখোশধারী সন্ত্রাসী এই ঘটনা ঘটায়। ওই সময় মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। গুলিতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (উপকমিশনার) হোসাইন কবির ভূঁইয়া জানান, শুক্রবার ভোরে ৭ থেকে ৮ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী একটি মাইক্রোবাসে করে এসে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এবং পেছনে অবস্থান নিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত চলে যায়। চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে ব্যবসায়ী মুজিবুর রহমানের মোবাইলে দুবাই থেকে বড় সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দেননি। এ বিষয়টি কাউকে বলেননি। ধারণা করছি, চাঁদা না পেয়ে ভয় দেখাতে এ গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িতরা সবাই বড় সাজ্জাদের অনুসারী বলে আমরা ধারণা করছি। আমরা সিসিটিভি ফুটেজ নিয়েছি। অপরাধীদের শনাক্তের কাজ চলছে।’

পুলিশ এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারীরা চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে এ গুলি করেছে।

ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, ‘মাস দেড়েক আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে আমাকে যোগাযোগ করতে বলেছিল। আমি বিষয়টি তেমন আমলে নিইনি। আজকের ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। আমার বাড়ির সামনে এসে একাধিক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে গেছে অজ্ঞাতরা।’

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ আলী দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইরে অবস্থান করছে। বিদেশে অবস্থান করে চট্টগ্রাম নগর ও জেলায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে। যেখানে তাকে সাজ্জাদ হোসেন খান নামে উল্লেখ করা হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নগরীর চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজানসহ অন্তত পাঁচটি থানা এলাকায় সাজ্জাদ বাহিনীর বড় ধরনের নেটওয়ার্ক রয়েছে।

ব্যবসায়ী মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ...

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...
spot_img
spot_img

জাতীয়

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

পোশাকশিল্প