spot_img
26.9 C
Chittagong

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার পাশে) অবস্থিত প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এক বিশেষ সাইট পরিদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ট্রাস্টি লুৎফি এম আইয়ুব। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা সালমান ইস্পাহানি, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান, হেফাজাতুর রহমান, মোহাম্মদ আবদুস সালাম এবং ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমএম নুরুল আবসার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের সফল, সময়োপযোগী বাস্তবায়ন, সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এতে বোর্ড অব ট্রাস্টিজ সদস্যরা তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাসটি একটি সবুজ, আধুনিক ও ভবিষ্যত-প্রস্তুত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলা হবে।এই ক্যাম্পাসে পরিবেশবান্ধব নকশা, অত্যাধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে, যা আগামী প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধেসমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের মাধ্যমে সিআইইউ দেশের উচ্চ শিক্ষাখাতে নতুন দিগন্ত উন্মোচনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজ মঙ্গলবার বিকেলে...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প