spot_img
28.6 C
Chittagong

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’। তবে আমি বিশ্বাস করি তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে। মানুষের মধ্যে যদি মানবিকতা কাজ না করে তাহলে সে কখনও শ্রেষ্ঠ হতে পারে না। আপনারা সেই মানবতার কাজটি এগিয়ে নিয়ে এখানে এসেছেন। যাত্রার শুরু থেকে আপনারা এ ধরনের কাজগুলো করে আসছেন- সেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের মানবিক কাজে আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।

রবিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ছাড়া সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। আজ যে মানুষটা ডায়ালাইসিস করে তার মধ্যে আর কি স্বপ্ন থাকতে পারে? ডায়ালাইসিস করে কিভাবে বেঁচে থাকবে সেটি নিয়ে সে ব্যস্ত। সেতো স্বপ্ন দেখতে পারবে না। স্বপ্ন দেখাতেও পারবে না। এটা বাস্তবতা। কিন্তু আমরা তাদেরকে টেলে দিচ্ছি। সবার উচিৎ এসব মানুষের পাশে দাঁড়ানো। দায়িত্বশীল সমাজ গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি দায়িত্বশীল সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের কিডনি, হার্টসহ যত ধরনের রোগ আছে সেগুলো থেকে হয়ত আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। আমাদের সবার সুন্দর জীবন-যাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। সে অভ্যাসের জন্য আমাদের সেক্রিফাইস থাকতে হবে। আমি শুধু আমারটি দেখব, অন্যরা সেক্রিফাইস করবে না সেটিতো হবে না।
আমাদের সুন্দর এই মাতৃভূমিকে মানবিকভাবে সাজাতে চাই।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হাসপাতালের কাজ হচ্ছে রোগীকে ভালো করা। হার্ট ও কিডনি রোগীদের জন্য চট্টগ্রামে একটা বড় ধরনের হাসপাতাল দরকার। এসব রোগীদের জন্য আমরা অনেক বড় হাসপাতাল কবর। এ জন্য চট্টগ্রামের চিকিৎসকদের সবচেয়ে সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা পেলে হার্ট ফাউন্ডেশন অনেকদূর এগিয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত দুশ্চিন্তা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ছে। এ থেকে মুক্ত থাকতে আমাদের সচেতন হতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো উচ্চ রক্তচাপ। হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে আমাদের হৃদয়ের যত্ন নিতে হবে।
অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্য খাওয়া, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে দেশে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। স্ট্রোক থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ডা. বিপ্লব ভট্টাচার্য, ইনার হুইল ক্লাব অফ সিকুইনের সভাপতি শাহনাজ আলম প্রমুখ।
শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ...

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...
spot_img
spot_img

জাতীয়

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

পোশাকশিল্প