spot_img
26.9 C
Chittagong

তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন নিয়ে আলোচনা

রাজনীতি ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এর জন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করেছে। বিএনপি আশা করছে, জনগণ তাদের দীর্ঘদিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, বর্তমান নির্বাচনের পরিবেশ ভালো আছে।’

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যারা সারা দেশে কাজ করবে। বিগত কয়েকটি নির্বাচনে তারা পর্যবেক্ষক না পাঠালেও এবার তাদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেক বৃদ্ধি করবে বলে বিএনপি মনে করে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কী পরামর্শ দেওয়া হয়েছে, এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, বিএনপি নিজেই প্রথম দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে ফিরে প্রথম জনসভাতেই ‘শান্তি ও সমঝোতা’ শব্দ দুটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনে তারা আরও বেশি পরিমাণে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন।’

বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। ইইউ প্রতিনিধিদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশে লেবার কোড সংশোধন ও লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। বিএনপি ভবিষ্যতে শ্রম আইনের আরও আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যাপারে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান জানান, বিষয়টি নির্বাচনী ব্যস্ততা ও সময়ের ওপর নির্ভর করছে। তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে আলোচনায় বিএনপির সব সময়ই আগ্রহ রয়েছে।

তিনি বিশ্বাস করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তাকে পূর্ণ সমর্থন দেবে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প