spot_img
26.9 C
Chittagong

দুই দশক পর ১৮ জানুয়ারি কক্সবাজার ও চট্টগ্রামে আসবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রায় ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

ওই রাতে চট্টগ্রামেই থাকবেন তারেক রহমান। তবে এই সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নেই।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ১৮ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম নিহত হন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়।

তারেক রহমান কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রাম আসবেন জানিয়ে নাজিমুর রহমান জানান, “দোয়া মাহফিল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ১৮ জানুয়ারি বিকেলে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।

“কয়টার সময় সেটা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে বিকেলে হবে। সড়কপথে কক্সবাজার থেকে আসতে অন্তত তিন ঘণ্টা লাগবে।”

এক প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, ১৮ জানুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চট্টগ্রামে থাকবেন। তবে কোথায় সেটা এখনো ঠিক করা হয়নি। ১৯ তারিখের কোনো কর্মসূচি এখনো কেন্দ্র থেকে জানানো হয়নি।

“আমরা সবরকম প্রস্তুতি শুরু করেছি। উনি ২০০৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন। সে হিসেবে ২০ বছরের বেশি সময় পর তিনি চট্টগ্রামে আসছেন।”

এবারের চট্টগ্রাম সফরে তারেক রহমানের সফরসঙ্গী কারা হবেন, তা জানাতে পারেননি নগর বিএনপির নেতা নাজিমুর রহমান।

তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।

পরে সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তর করে নাম দেওয়া হয় ‘রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর’। সেখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে।

তারেক রহমান তার বাবার স্মৃতি জড়িত ওই জাদুঘরে যাবেন কি না, গেলে কখন যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিএনপি নেতারা।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প