spot_img
26.9 C
Chittagong

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা জরুরি। রাজস্ব ব্যবস্থায় ডিসিপ্লিন পরিবেশ আনতে হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটাইলেজশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি পণ্যের কমার্শিয়াল ইনভয়েস অনলাইনে যাচাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে প্যাকিং লিস্টও অনলাইন করা হবে। তাহলে পেপারলেস কাস্টমস পুরোপুরি বাস্তবায়ন হবে। একজন যোগ্য ও শিক্ষিত নাগরিক যেন সিএন্ডএফ পেশায় আসতে পারে তার জন্য প্রতি বছর সিএন্ডএফ লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সিএন্ডএফ লাইসেন্সের আওতায় সব কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ দেওয়া হবে। ঈদের ছুটিতে সিএন্ডএফ এজেন্টরা নিরলস দায়িত্ব পালনের কারণে বন্দরে পণ্য জট কম ছিল। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খানের সঞ্চালনায় সভায় বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী। এতে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।

সভায় এনবিআর চেয়ারম্যান এসোসিয়েশনের বাজেট প্রস্তাবনার প্রশংসা করে বলেন, পণ্যের শ্রেণীবিন্যাসে অসঙ্গতি ও শুল্ক ফাঁকির বিষয়গুলো বাজেট প্রস্তাবনায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি যৌক্তিক প্রস্তাবনাসমূহ ইতিবাচকভাবে গ্রহণ এবং কাস্টমস সি এন্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধনের প্রস্তাবনাসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, সিএন্ডএফ এজেন্টগণ আমদানি-রপ্তানির মাধ্যমে রাজস্ব আহরণের প্রধান চালিকা শক্তি। তাই সঠিকভাবে রাজস্ব আহরণ ও রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্যায় অনিয়মকে প্রশ্রয় না দিয়ে সিএন্ডএফ এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালার সিএন্ডএফ পেশা স্বার্থ বিরোধী কালো বিধিসমূহ বাতিল, সিএন্ডএফ কমিশনের উপর উৎসে কর হার হ্রাস ও উৎসে পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা, আমদানি পণ্য বন্দরে অবতরণের ৪৫ দিন পূর্বে নিলামে তালিকাভুক্ত না করা, স্থল ষ্টেশন থেকে লাইসেন্স প্রাপ্ত সিএন্ডএফ এজেন্টদের কাস্টমস হাউসে অধিক্ষেত্র সংযোজনের বিধান রহিত করা, আমদানি পণ্যের শ্রেণীবিন্যাসে অসংগতিসহ শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ ও রাজস্ব আহরণ ত্বরান্বিত করার বিষয়ে এক গুচ্ছ প্রস্তাবনা বই আকারে এনবিআর চেয়ারম্যান বরাবর উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান, কাস্টমস হাউস, আইসিডি চট্টগ্রামের কমিশনার আবুল বাসার মো: শফিকুর রহমান, কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. শফি উদ্দিন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক ম. সফিউাজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট এর কমিশনার মো. মাহফুজুল হক ভূঞা, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেন, কর কমিশনার (আপিল) এর কমিশনার শামিনা ইসলাম, কর অঞ্চল-২ এর কমিশনার সাধন কুমার রায়, এনবিআর ও কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজ মঙ্গলবার বিকেলে...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প