spot_img
28.6 C
Chittagong

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী এক (১) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন সোহাগ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।

নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের অসংখ্য সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।

সভাপতি এডভোকেট খালেদ হোসেন সোহাগ বলেন, ‌পেশাজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন বলেন, রাজনীতি ও পেশার সমন্বয়ে একটি ডাইনামিক পেশাজীবী প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা আশাবাদী।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ বলেন, সংস্কার ও পরিবর্তনের স্লোগান সাধারণ প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবর্তন আনতে পারলেই পেশাজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সে কারণেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।
নবনির্বাচিত কমিটিতে মানবাধিকার বিষয়ক সম্পাদক হলেন বিশিষ্ট শ্রম আইন অভিজ্ঞ এডভোকেট মো. মহসিন চৌধুরী। তিনি বলেন, দল-মত শ্রেণি-পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে আমাদের মৌলিক সামাজিক অধিকার আদায়ে পেশাজীবি পরিষদ বরাবরের মতোই সোচ্চার থাকবে।
তিনি নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নতুন কমিটি, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মী ও সহযোদ্ধাদের দোয়া কামনা করেছেন।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ...

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...
spot_img
spot_img

জাতীয়

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

পোশাকশিল্প