spot_img
26.9 C
Chittagong

মিনিসো এবার চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটিতে

মিনিসো এবার চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটিতে
নিজস্ব প্রতিবেদক

এবার চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত সর্বাধুনিক শপিং মল মেরিডিয়ান কোহিনূর সিটিতে যাত্রা শুরু করলো জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো। রবিবার (৮ ফেব্রুয়ারি) ফিতা কেটে কোহিনূর সিটির নিচতলায় মিনিসোর নতুন স্টোর উদ্বোধন করেন বিজিএমইএ’র পরিচালক ও মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী। এতে অতিথি ছিলেন- বিজিএমইএ’র পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্হাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, মিনিসো বাংলাদেশের পরিচালক চৌধুরী আসিফুজ্জামান, ফ্রাঞ্চাইজি’র তাহসিন ফেরদৌসী, মেগা মার্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।
কোহিনূর সিটি ছাড়াও চট্টগ্রামে মিনসোর আরও দুটি আউটলেট রয়েছে। উদ্বোধনী উপলক্ষে মিনিসো’র এই স্টোর (৮ থেকে ১০ ফেব্রুয়ারি) গ্রাহকদের জন্য দিচ্ছে ২০ শতাংশ মূল্য ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর উদ্বোধনী বক্তব্যে মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো মিনিসো লাইফস্টাইল ব্র্যান্ডটি বাংলাদেশেও খুবই জনপ্রিয়। ভালো মান, চমৎকার সব পণ্যের ডিজাইন আর দাম সাধ্যের মধ্যে থাকায় মিনিসো মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের পছন্দের ব্র্যান্ডগুলোর একটি। চট্টগ্রামের ক্রেতাদের কাছেও মিনিসো বেশ জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রামের ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে আমরা নতুন স্টোরটি খুলেছি। আমি মনে করি এটি চট্টগ্রামের সবচেয়ে বেস্ট শপিংমল। আমরা চট্টগ্রামে আরও ৭টি স্টোর করব। যাতে এই বন্দরনগরী আমাদের দ্বিতীয় হাব হতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, আমি খুবই আনন্দিত বিশ্বের নামকরা ব্র্যান্ড মিনিসো চট্টগ্রামে আরেকটি আউটলেট চালু করল। ফ্রাঞ্চাইজি’র এই স্টোরটি বিদেশের মতো চট্টগ্রামেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। আশা করি মিনিসো চট্টগ্রামের ক্রেতাদের আরও কাছাকাছি থেকে সেবা দিতে পারবে।
উল্লেখ্য, মিনিসো’র বর্তমানে ১১২টি দেশে ৮ হাজারের বেশি স্টোর রয়েছে। এই লাইফস্টাইল ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৭ সালে। সাশ্রয়ী দামে ভালো পণ্য পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে কাজ করছে মিনিসো।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প