যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম পেশাজীবি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসে ব্যুরো চিফ জামশেদ চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পেশাজীবি পরিষদ উত্তর জেলার আহ্বায়ক এডভোকেট মো. মহসিন চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, যমুনা টেলিভিশন চট্টগ্রামের প্রযোজক মোহাম্মদ তারেক প্রমুখ।
চট্টগ্রাম পেশাজীবি পরিষদ উত্তর জেলার আহ্বায়ক এডভোকেট মো. মহসিন চৌধুরী বলেন, যমুনা দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় একটি টেলিভিশন। আমি দেখেছি- সংবাদে সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে যমুনা টেলিভিশন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পিছপা হবে না যমুনা টেলিভিশন।



