চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পক্ষে ক্যাম্পেইন করেছে চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী পরিষদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উত্তর জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক এডভোকেট মহসীন চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চলে এই ক্যাম্পেইন।
এ সময় এডভোকেট মহসীন চৌধুরী দেশের উন্নয়নে জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার মীর হেলালকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এতে পেশাজীবী পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



