• সর্বশেষ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • এশিয়ান
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • খেলা
    • বলিউড
    • আর্টস
    • জীবনযাত্রা
  • অন্যান্য
    • পোশাকশিল্প
    • জেলা – উপজেলা
    • দেশ
    • শিল্প -বাণিজ্য
    • প্রবাস
    • আজকের পত্রিকা
    • চাকরি
    • নারী
    • সাহিত্য ও সংস্কৃতি
    • ছবি
    • ভ্ৰমণ
    • শিক্ষা
    • প্রযুক্তি
Search
LogoDowntownMagazine PRO
LogoDowntownMagazine PRO
LogoDowntownMagazine PRO
spot_img
Facebook
Instagram
Twitter
Youtube
22.2 C
Chittagong
  • সর্বশেষ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • চট্টগ্রাম
    • অর্থনীতি

      চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

      এশিয়ান

      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

      এশিয়ান

      চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট সিজন-৩’র

      চট্টগ্রাম

      ফোরাম-চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বিজিএমইএ’র নতুন সদস্যদের বরণ

      চট্টগ্রাম

      দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট: আব্দুস সালাম

জাতীয়ফিচার নিউসসর্বশেষ

বঙ্গোপসাগরে মাছ কমেছে, বেড়েছে জেলি ফিশ

প্লাস্টিক দূষণ
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ১৫:৪৮
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    spot_img
    Create Photocard View Post

    বঙ্গোপসাগরে মাছ কমেছে। অন্যদিকে বেড়ে গেছে জেলি ফিশ। সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর চালানো এক জরিপ ও গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

    গবেষণায় আরও দেখা গেছে, প্লাস্টিক দূষণ সাগরের দুই হাজার মিটার (দুই কিলোমিটার) গভীরে পৌঁছেছে।

    তবে, নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত কমিটি জরিপ ও গবেষণা প্রতিবেদন হস্তান্তর করে।

    এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

    গবেষণা জাহাজ আর.ভি. ড. ফ্রিৎজফ ন্যানসেন এর মধ্যমে গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়। আটটি দেশের ২৫ জন বিজ্ঞানী এই কার্যক্রম পরিচালনা করেন, যার মধ্যে ১৩ জন বাংলাদেশের।

    বৈঠকে অধ্যাপক সায়েদুর রহমান গবেষণা সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গভীর সমুদ্রে জেলি ফিশের আধিক্য মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এটা ইমব্যালেন্সের লক্ষণ। ওভারফিশিংয়ের কারণে এটি হয়েছে।’

    সাগরের দুই হাজার মিটার গভীরতায় প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গভীর উদ্বেগের, বলেন তিনি।

    ২০১৮ সালে পরিচালিত গবেষণা প্রতিবেদনের সঙ্গে তুলনা করে দেখা গেছে, গভীর সমুদ্রে বড় মাছ কমে যাচ্ছে। স্বল্প গভীর সমুদ্রেও আশঙ্কাজনকভাবে মাছ কমছে।

    এ সময় সোনার ফিশিং নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মৎস্য উপদেষ্টা বলেন, ‘এভাবে টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোনার ফিশিং নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’

    গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে ডিপ সি ফিশিংয়ের টুনা মাছের আধিক্য এবং সুন্দরবনের নিচে একটি ফিশিং নার্সারি পাওয়া গেছে।

    বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের দেশের স্থলভাগ যতটুকু, তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও আছে। কিন্তু এই সম্পদগুলো আমরা ঠিক মতো কাজে লাগাতে পারিনি। এমনকি সম্পদের পরিমাণ কী, সম্ভাবনা কেমন তাও জানতে পারিনি। আমাদের এ সম্পদকে ভালোভাবে কাজে লাগাতে হবে। সে জন্য পর্যাপ্ত গবেষণা, নীতি সহায়তা প্রয়োজন হবে।’

    বৈঠকে জানানো হয়, যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভে ভেসেল এইচএমএস এন্টারপ্রাইজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভেসেলটি সমুদ্রের গভীরতা, তলদেশ ও অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে।

    জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপের সঙ্গে যৌথ গবেষণা সমন্বয় করতে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এ বিষয়ে যাদের বিশেষজ্ঞ জ্ঞান আছে, তাদের সাথে গবেষণা সমন্বয় করতে হবে। এর মধ্য দিয়েই অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন হবে।’

    spot_img

    আরও পড়ুন

    ফোরাম-চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বিজিএমইএ’র নতুন সদস্যদের বরণ

    হামের উপসর্গে প্রাণ হারাল ৭ শিশু, চট্টগ্রামে মৃত্যু নেই

    জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : ভূমি প্রতিমন্ত্রী

    দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট: আব্দুস সালাম

    • Tags
    • জেলি ফিশ
    • বঙ্গোপসাগর

    spot_img
    Share
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp

      LEAVE A REPLY Cancel reply

      Please enter your comment!
      Please enter your name here
      You have entered an incorrect email address!
      Please enter your email address here

      চট্টগ্রাম

      চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

      নভেম্বর ৮, ২০২৬

      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

      নভেম্বর ৬, ২০২৬

      জেলা-উপজেলা

      জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : ভূমি প্রতিমন্ত্রী

      আগস্ট ২, ২০২৬

      পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

      ফেব্রুয়ারি ২১, ২০২৬
      spot_img
      চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
      চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
      টানা তৃতীয়বারের মতো করপোরেট ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
      এশিয়ান গ্রুপ ব্যাডমিন্টনে জয় দিয়ে শুরু জাতীয় চ্যাম্পিয়ন ওয়াহিদুল-জুমার
      এশিয়ান গ্রুপ ব্যাডমিন্টনে জয় দিয়ে শুরু জাতীয় চ্যাম্পিয়ন ওয়াহিদুল-জুমার
      ফোরাম-চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বিজিএমইএ’র নতুন সদস্যদের বরণ
      ফোরাম-চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বিজিএমইএ’র নতুন সদস্যদের বরণ
      চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
      চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
      দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট: আব্দুস সালাম
      দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট: আব্দুস সালাম
      চিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন: এমএ সালাম
      চিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় কাজ করছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন: এমএ সালাম
      spot_img

      জাতীয়

      হামের উপসর্গে প্রাণ হারাল ৭ শিশু, চট্টগ্রামে মৃত্যু নেই

      হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭...

      বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

      বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

      চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

      জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

      পোশাকশিল্প

      চট্টগ্রামের বিজিএমইএ সদস্য কারখানায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ

      মে ২৬, ২০২৬

      চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

      মে ২০, ২০২৬
      LogoDowntownMagazine PRO

      সম্পাদক :

      নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মহসিন চোধুরী

      প্রকাশক :

      বিজ্ঞাপন :

      ই-মেইল:

      ঠিকানাঃ

      Facebook
      Instagram
      Twitter
      Youtube

      © 2026 Dainik Saradin. All Rights Reserved.