spot_img
26.9 C
Chittagong

এক বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা বেড়েছে ১০.৫%

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানো এবং জাহাজ আসাসহ সব সূচকে এক বছরে অগ্রগতি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের হিসাবে, বিদায়ী বছরে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ৪ শতাংশ এবং কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে ১১ শতাংশ করে প্রবৃদ্ধি হয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমদানি-রপ্তানি মিলিয়ে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। তার আগের বছরের চেয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্য) বেশি, অর্থাৎ ৪ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।

বিদায়ী বছরে বন্দর কার্গো হ্যান্ডলিং করেছে ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ মেট্রিক টন। তার আগের বছরের চেয়ে ১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৯৮ টন খোলা পণ্য বেশি, অর্থাৎ ১১ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আর ২০২৫ সালে বন্দরে জাহাজ এসেছে ৪ হাজার ২৭৩টি। ২০২৪ সালের চেয়ে জাহাজ বেশি এসেছে ৪০৬টি। অর্থাৎ ১০ দশমিক ৫০ শতাংশ বেশি জাহাজ হ্যান্ডলিং হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, এক পঞ্জিকাবর্ষের হিসাবে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ৩ দশমিক ৪ মিলিয়ন কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যা এ যাবতকালে সর্বোচ্চ।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি পণ্যের মোট ৯২ শতাংশ এবং কন্টেইনার পরিবাহী পণ্যের ৯৮ শতাংশ হ্যান্ডলিং হয়ে থাকে।

বন্দরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৭৫হাজার ৬২৭ টিইইউস। ২০২৩ সালে ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউস, ২০২২ সালে ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউস, ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউস এবং ২০২০ সালে ২৮ লাখ ৩৯হাজার ৯৭৭ টিইইউস হ্যান্ডলিং হয়েছিল।

বন্দরে ২০২৪ সালে খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে ১২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১৪ টন। ২০২৩ সালে ১২ কোটি ২ লাখ ৩০ হাজার ২৯৩ টন, ২০২২ সালে ১১ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৬৮২ টন, ২০২১ সালে ১১ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১৫৮ টন এবং ২০২০ সালে ১০ কোটি ৩২ লাখ ৯ হাজার ৭২৪ টন খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে।

এছাড়া ২০২৪ সালে বন্দরে মোট জাহাজ হ্যান্ডলিং হয়েছিল ৩ হাজার ৮৫৭টি। ২০২৩ সালে ৪ হাজার ১০৩টি, ২০২২ সালে ৪ হাজার ৩৬১টি, ২০২১ সালে ৪ হাজার ২০৯টি এবং ২০২০ সালে ৩ হাজার ৭২৮টি জাহাজ বন্দরে এসেছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক বলেন, “গেল বছর বন্দরের শুধু অগ্রগতিই নয় বরং রূপান্তরের বছরও। কাস্টমসের কলমবিরতিসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও এ সময়ে বন্দর সকল সূচকে অগ্রগতি হয়েছে। জাতীয় অর্থনীতিতে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি বলেন, বন্দরের ইয়ার্ড সম্প্রসারণ হয়েছে, অপারেশনাল কার্যক্রমে আরও গতি এসেছে, সক্ষমতা বেড়েছে, বন্দরের ডিজিটালাইজেশন হয়েছে, সক্ষমতা বেড়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ তদারকির কারণে এ অর্জন সম্ভব হয়েছে।

কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং ছাড়াও রাজস্ব আদায়ও এক বছরে বেড়েছে। শেষ হওয়া বছরে অর্থাৎ ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫৪৬০ দশমিক ১৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। গত বছরের চেয়ে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।

একইসময়ে বন্দর কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে ১৮০৪ দশমিক ৪৭ কোটি টাকা।

বন্দর কর্মকর্তা ওমর ফারুক বলেন, আগামী দিনে শুধু প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই নয় বরং টেকসই, অর্ন্তভুক্তিমূলক এবং উদ্ভাবননির্ভর সামৃদ্রিক অর্থনীতি নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমানের বাণিজ্যিক শক্তিতে পরিণত করায় ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর। সূত্র: বিডিনিউজ

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা...
spot_img
spot_img

জাতীয়

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

দুই আসনে নির্বাচন স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে...

পোশাকশিল্প