spot_img
28.6 C
Chittagong

অর্থমন্ত্রীর সঙ্গে আমিরুল হকের নেতৃত্বে চিটাগাং চেম্বার নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে মেহেদিবাগের বাসভবনে সাক্ষাৎ করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালকমণ্ডলী।

এসময় চট্টগ্রামের সমস্যা, চট্টগ্রাম কাস্টমসের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ওভারব্রিজ, ওয়েব্রিজ, বন্দর সেবা এবং ট্যারিফসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে ভ্যাট আদায়ের জন্য প্রস্তাব করেন।
অর্থমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার পরিচালকরা জানান, বাণিজ্য সহজীকরণ অর্থাৎ আমদানিকারক এবং রপ্তানিকারকদের ভোগান্তি কমানোর জন্য কাস্টমসে একটা আন্তর্জাতিক মানের ল্যাব করে দেওয়া হবে।

চট্টগ্রাম চেম্বার নিজস্ব অর্থায়নে স্ক্যানার মেশিন দেওয়ারও প্রতিশ্রুতি দেয়।
চট্টগ্রাম চেম্বার ব্যাংক ঋণের সুদের হার কমানো, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া এবং কাঁচামালের ওপর আরোপ করা শুল্ক কমানো-এসব বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তারা উল্লেখ করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য অনুদান হিসেবে জমি দেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এজন্য চট্টগ্রাম চেম্বার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে চট্টগ্রাম চেম্বার সরকারের যেকোনো কার্যক্রম, সরকারের নীতি সহায়তার কারণে যে যেকোনো উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত রাখার আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী চেম্বার পরিচালকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তিনি আবুধাবি-দুবাইয়ের আদলে বে-টার্মিনালে তিনটি টার্মিনাল করা এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে কিভাবে অংশগ্রহণমূলক করা যায়, তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চেম্বারের ২৪ জন পরিচালকের সঙ্গে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম ও বিজিএমইএ পরিচালক ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন।

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

চট্টগ্রাম

জেলা-উপজেলা

spot_img
spot_img

সর্বশেষ

চেম্বারের নির্বাচন শিল্প-বাণিজ্যের অগ্রযাত্রাকে গতিশীল করবে: বিজিএমইএ

দীর্ঘ প্রায় দুই বছর পর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পক্ষ...

দেশের অর্থনৈতিক উন্নয়নে করব্যবস্থা সুসংহত করা জরুরি : চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করা...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ও দোয়া মাহফিল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার...

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা...

বাবা মীর নাছির খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী, ছেলে তারেক রহমানের

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল...
spot_img
spot_img

জাতীয়

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম আগমনে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর...

চট্টগ্রাম ও ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার...

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর...

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের...

পোশাকশিল্প