বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে।
গতকাল শনিবার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন।
সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য এইচএম সালাউদ্দিন,মোহাম্মদ রকিব উল্লাহ, নিজাম উল আলম খান, মো. জিয়াউল হক, মো. মেহেদী হাসান, মো. এনামুল হক, ডা. ফারাহনাজ মাবুদ, সালাউদ্দিন সাহেদ প্রমুখ।



